শ্রীপুরে আগুনে পুড়ল ১০ ঘর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় আগুনে বসতবাড়ির ২০টি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার বিকেল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় সিদ্দিকুর রহমান, মজিবুর রহমান, মিজান ও সাইদুরের টিনশেডের ৪টি বাসা বাড়িতে আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর মধ্যে চারটি বাসাবাড়ির ২০টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
