শ্রীপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষ, ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্স ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে।

শনিবার বেলা ১১টা থেকে মাওনা চৌরাস্তার আশপাশে উত্তেজনা দেখা দেয়।

সরেজমিন দেখা যায়, শনিবার বেলা ১১টা থেকে আন্দোলনরত ছাত্ররা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয়। এদিকে, সরকার দলীয় কর্মী-সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়। কিছু সময় পর ছাত্ররা লাঠিসোঁঠা হাতে মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভার এলাকায় যায়। এসময় ছাত্ররা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দেয়।
পরে ছাত্ররা পল্লী বিদ্যুৎ মোড়ে ফিরে যায়। এর কিছু সময় পর আওয়ামী লীগ সমর্থিত নেতা-কর্মীরা মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় এবং খণ্ড খণ্ড মিছিল বের করে। এরপর ফের ছাত্ররা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তায় আসে এবং মাওনা হাইওয়ে, গাজীপুর জেলা পুলিশ, শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

পরে উত্তেজিত ছাত্ররা আশপাশের সাঁটানো বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে। পুলিশ ভাই ভাই সিটি কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। ছাত্ররা একত্রিত হয়ে মাওনা-শ্রীপুর সড়কের ভাই ভাই সিটি কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেওয়া পুলিশের উপর হামলা চালায়। ওই কমপ্লেক্সে থাকা পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights