শ্রীপুরে বনের ভেতর মিললো সিএনজি চালকের লাশ, আটক ৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের শ্রীপুরে বনের ভেতর থেকে রুহুল আমিন (৩৮) নামে এক সিএনজি অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার বরমী ইউনিয়নের কুমারভিটা এলাকায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রুহুল আমিন বরমী ইউনিয়নের মুদিপাড়া গ্রামের আতাহারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো রুহুল আমিন শুক্রবার সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে শনিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে তাঁর লাশ পড়ে থাকার খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক আবুল বাশার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights