শ্রীপুরে মদসহ দুই যুবক গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর থেকে ১২০ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে সাড়ে ১২টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মইষ্ঠাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. হাসিবুল শেখ (২২) কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত পলু শেখের ছেলে ও প্রদীপ সাহা (২১) একই গ্রামের বিদ্যুৎ চন্দ্র সাহার ছেলে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর জানান, ১৯ নভেম্বর রাত সাড়ে ১২টায় গাজীপুর ডিবি পুলিশের একটি দল মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থান কালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে গোপন সংবাদে জানতে পারে। খবর পাওয়ার সাথে সাথেই গাজীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই আমজাদ ও এসআই আলমগীর কবিরের নেতৃত্বে মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতার আসামি হাসিবুল শেখের বসত ঘরের ভেতর থেকে বিভিন্ন কোম্পানীর ১২০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্দে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights