শ্রীমঙ্গলে এমপি মুজিবুর রহমানকে সংবর্ধনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার উদ্যোগে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে পূজা পুনর্মিলনী অনুষ্ঠান।

রবিবার দুপুরে শহরের হবিগঞ্জ সড়কে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রীপদ দেব। শঙ্খধ্বনির মধ্য দিয়ে প্রধান অতিথিকে বরণ করা হয় এবং সম্মিলিত গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে নৃত্য পরিবেশিত হয়। এছাড়া শ্রুতি নাটক পরিবেশন করেন আবৃত্তিশিল্পী দেবাশীষ চৌধুরী রাজা ও প্রভাষক জলি পাল। উপজেলার ৫৫টি ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সহ-সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের ভোট শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়, এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার। তিনি আগামী পাঁচ বছরে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে। এই ঐক্য আরও সুদৃঢ় করে এলাকাকে উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলাই হবে সবার লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights