শ্রীমঙ্গলে ছড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাহাড়ি ছড়া থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায় বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশের পরিচয় জানা যায়নি। এখনই মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights