শ্রীমঙ্গলে জাল নোট উদ্ধার, একজন গ্রেফতার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে র‌্যাব-৯। এর মধ্য বাংলাদেশি ও ভারতীয় জাল নোট রয়েছে। এসময় একজন জালনোট ব্যাসায়ীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম যোগেন্দ্র্র মল্লিক। সে উপজেলার রুস্তমপুর গ্রামের মৃত দেবন্দ্র মল্লিকের ছেলে। গত সোমবার তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাড়ি তল্লাশি করে ভারতীয় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ জাল রুপি ও বাংলাদেশি ৬৯ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর মুকিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তাদের নিকট তথ্য ছিলো দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র দেশি-বিদেশি জাল নোট তৈরী ও বাজারজাত করছে। এই চক্রের সদস্যরা জাল টাকা তৈরি করে আসল টাকার সাথে জাল টাকা মিলিয়ে লেনদেন করে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিতো। গ্রেফতারকৃত যোগেন্দ্র দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে মানুষের কাছে বিক্রি করে আসছিলো।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights