শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তি খুন, আটক দুই

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাঁশঝাড়ের বাঁশ কাটা নিয়ে কথা কাটাকাটির সময় প্রতিবেশীর দায়ের আঘাতে দিলীপ দেব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলপুলী গ্রামের মৃত নারায়ন দেবের ছেলে।

শুক্রবার দুপুরে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দিলীপ দেব দীর্ঘ কয়েকবছর ধরে স্ত্রী সন্তানদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে তার শশুর বাড়িতে থাকতেন। তিনি পেশায় মৌলভীবাজার জর্জ কোর্টের মহুরী ছিলেন। পুলিশ এ ঘটনায় সুধীর দেব ও প্রণতী দেবকে আটক করেছে।
দিলীপ দেবের চাচা শশুর সুধেন্দু দেব জানান, দুপুরে বাড়ীর বাঁশঝাড়ে বাঁশ কাটা নিয়ে প্রতিবেশী সুধীর দেব ও তার বাড়ীর লোকজনের সঙ্গে আমাদের কথা কাটাকাটি হচ্ছিল। এসময় জামাই দিলীপ দেব এসে সবাইকে শান্ত হতে বলেন। তখন সুবিনয় দেব তার হাতে থাকা দা দিয়ে দিলীপ দেবের পেটে আঘাত করেন। সঙ্গে সঙ্গে দিলীপ দেব মাঠিতে লুটিয়ে পরেন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights