শ্রীমঙ্গলে তৃণমূল মহিলা সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নারী সমাজের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, এনাম হোসেন চেীধূরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহম্মেদ, উপজেলা কৃষকলীগের যুগ্মআহব্বায়ক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসের শাহীন।

উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রভা রানী বাড়াইক, মিতু রায়, শারমীন জাহান, তানিয়া আক্তার, হুসনা বেগম, রাবেয়া আক্তার প্রতিমা দাশ প্রমূখ।
এসময় কলা গাছের সুতা থেকে কলাবতী শাড়ীর বুবন কারিগড় কমগঞ্জের মাঝেরগাত্তঁ গ্রামের রাধাবতী দেবীকে সম্মামনা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।

সমাবেশের আগে একটি র‌্যালি শহর ঘুরে অডিটোরিয়ামে এসে শেষ হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক নারী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights