শ্রীমঙ্গলে পৌরসভার উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান করা হয়েছে।
আজ রবিবার সকালে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের এ অভিযানে পিরচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর হাজী মো. আব্দুল করিম, কাউন্সিলর আলকাছ মিয়াসহ পৌরসভার অন্য কর্মকর্তরা। অভিযানে স্টেশন সড়ক, মৌলভীবাজার সড়ক ও হবিগঞ্জ সড়কের ফুটপাত থেকে ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া এসব সড়কে পায়ে হাঁটার ফুটপাত থেকে দোকানের মালামাল সরিয়ে নেয়া হয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। কিছু ব্যবসায়ী আছে অভিযান শেষ পুনরায় ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা খুলে বসেন। দোকানের ময়লা আবর্জনা রাস্তায় ফেলে শহরের সৌন্দর্য নষ্ট করেন। তিনি সবাইকে অনুরোধ করে বলেন, শহর সুন্দর রাখতে কেউ যেন যত্রতত্র ময়লা না ফেলেন। এছাড়া পৌর শহরকে যানজট মুক্ত এবং পরিচ্ছন্ন রাতে সকলের সহযোগিতা কামনা করেন। এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights