শ্রীমঙ্গলে বিএনপির কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান চৌধুরীর মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রিন্ট ও ইলেষ্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সভাপতি মো: নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো: তাজু উদ্দিন তাজু, কমলগঞ্জ বিএনপির সাবেক সভাপতি মো: দুরুদ আহমদ, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মো: মোচ্ছাবির আলী মুন্না প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী বলেন, গত ১৬ বছর স্থানীয় আ,লীগ এমপি আব্দুস শহীদ দ্বারা তিনি নির্যাতনের শিকার হয়েছেন। মামলা হামলার শিকার হয়েছেন। তার ইফতার পার্টির মঞ্চ ভেঙ্গে দেয়া হয়েছে। তাকে বাড়ীতে এসে ঈদ করতে দেওয়া হয়নি। আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তার পরিচালিত স্কুল কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিবদ্ধকতা সৃস্টি করেছে। তিনি দলীয় কোন কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
এখন আওয়ামী সরকারের বিদায় হওয়ায় তিনি সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগ করছেন। তাই আগামীতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights