শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল।

মঙ্গলবার দুপুরে ক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ ইউসুফ। সংগঠনের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর রহমান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব আব্দুল আলীম লোদী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল আচার্য্য।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হামিদ ইউসুফ বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সবল হয়ে গড়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে দেশে ও প্রবাসে বিশেষ অবদান রাখায় লন্ডন প্রবাসী ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ ইউসুফকে রোটারি ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights