শ্রীরামকে বিশ্বকাপে যুক্ত করলো বাংলাদেশ শ্রীধরন

অনলাইন ডেস্ক

ভারতে বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম। এর আগেও তিনি টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ দলে। দায়িত্ব পালন করেছিলেন কেবল টি-টোয়েন্টি দল নিয়ে। এবার ওয়ানডে দলের সঙ্গে যুক্ত হলেন এই ভারতীয়।

ভারতে বিশ্বকাপ সামনে রেখে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।’

শ্রীরামের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্কটা অবশ্য পুরোনো। গত বছর এশিয়া কাপের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। এরপর থেকে বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা মধুর হয়নি শ্রীরামের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights