শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে দলটি। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস মাঠে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে। বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল।

এদিকে, ৫ ম্যাচে নেপালের সংগ্রহ ১২। ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১৫। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights