শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার কাছে পঞ্চম ওয়ানডে ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের। কলম্বোতে সোমবার ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ বল বাকি থাকতে ১৬৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

ম্যাচ হারলেও অবশ্য সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। ছয় ম্যাচ সিরিজে তারা এখন ৩-২ ব্যবধানে এগিয়ে।

বাংলাদেশের লক্ষ্যটা দুইশর নিচে রাখতে বল হাতে সবচেয়ে বড় অবদান সামিউনের। তিনি নেন ৩ উইকেট। এ ছাড়া রিজান হোসেন, সাদ ইসলাম ও ফারহান শাহরিয়ারের শিকার দুটি করে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন আদহাম হিলমাই।

শ্রীলঙ্কার দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জুনিয়র টাইগারদের। ৮ রানেই হারায় প্রথম উইকেট। সাজঘরে ফিরে যান জাওয়াদ আবরার। ১১ বলে ৭ রান করেন তিনি।

ঠিক পরের বলেই ১ রানে আউট হন আরেক ওপেনার কালাম সিদ্দিকি অলিন। দলীয় ১৭ রানে আজিজুল হাকিমও বিদায় নেন। তিনি ৮ বলে ৪ রান করেন। পরে রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ হাল ধরেন। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৯৬ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ম্যাচ জিততে তখনো দরকার ১০১ রান।

তখন সামিউন বশির ও ফরিদ হাসানের জুটিতে ফেরার স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে কেউই দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় ১৬৯ রানে অলআউট হয় জুনিয়র টাইগাররা। ফলে ২৭ রানে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights