ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে প্রেস ব্রিফিং

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন যাতে করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয় সেই উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম।

নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্য জেলা প্রশাসক, নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তারা। কোনো প্রার্থী বা কোন ব্যক্তি যদি কোন রকম অনিয়ম করে বা আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।

আগামী ৮মে প্রথম ধাপে গাজীপুর সদর, কালিগঞ্জ এবং কাপাসিয়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights