সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি : আখতার হোসেন

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি। কীভাবে নতুন করে একটি সংবধান পুনর্লিখন করা যায়, গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নিয়ে কথা বলেছি।

আজ শনিবার দুপুরে সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের বিরতিতে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, নাগরিকদের মৌলিক অধিকার, সেটা যেন নিরঙ্কুশ হয় এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় সেই বিষয়ে আলোচনা করেছি।

তিনি বলেন, এনসিপি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা-ম্যানডেট নিয়ে ক্ষমতায় এসেছে, বিচার এবং সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচন অবশ্যই হতে হবে কিন্তু তার আগে বিচার এবং সংস্কার সরকারকে দৃশ্যমান করতে হবে। এটার জন্য যেটুকু সময় পাওয়া প্রয়োজন, সরকার সে সময়টুকু পেতে পারে। কোনোভাবেই কাজ ব্যাতিরেকে সময় পেতে পারে না।

এনসিপির সদস্য সচিব আরও বলেন, আমরা এখন পর্যন্ত সংবিধানের বিষয়ে আলোচনা করেছি। এখন পর্যন্ত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, দুদক এবং পুলিশ সংস্কার কমিশনের মতো বিষয়ে আলোচনা শুরু করতে পারিনি। তবে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট কেন অন্তর্ভুক্ত হয়নি সে বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছি। আমাদের মতামতগুলো জানাতে চেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights