সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়েই মৌলিক পরিবর্তন আনতে হবে: খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি

বাংলাদেশে মৌলিক কোনো পরিবর্তন আনতে হলে তা সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়েই আনতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

আজ শনিবার (৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হবে, তারাই পার্লামেন্টে গিয়ে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। কিন্তু নির্বাচনকে বিলম্বিত কিংবা প্রশ্নবিদ্ধ করতে আজ বিভিন্ন সময় নানা ইস্যু তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সুস্পষ্ট অবস্থান হলো—আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদীয় নির্বাচন চাই।’

খায়ের ভূঁইয়া বলেন, ‘যত দ্রুত সম্ভব সংস্কার কমিশন তাদের কার্যক্রম শেষ করে নির্বাচনের একটি রোডম্যাপ ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে—এটাই আমরা প্রত্যাশা করি। এজন্য আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights