সকল ষড়যন্ত্র মোকাবিলা করে গণঅভ্যুত্থানকে রক্ষা করতে হবে : আবুল হাসান

অনলাইন ডেস্ক
দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে গণঅভ্যুত্থানকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর কমিটির উদ্যোগে ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া’র আহ্বান জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দানকালে তিনি এ মন্তব্য করেন।

দলটির কেন্দ্রীয় নেতা সেন্টু খানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান রুবেল বলেন, মানুষ রক্তে দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা করেছে, অভ্যুত্থানে আকাঙ্ক্ষা পণ্ড করতে দেশে-বিদেশে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রে মানুষ পা দেবে না। এ দেশের মানুষ সম্প্রীতির যে মেলবন্ধন তৈরি করেছে, সেখানে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরাজিত ফ্যাসিস্ট ও তার দোসররা।

তিনি আরও বলেন, আইনজীবী সাইফুল হত্যার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় বাংলাদেশের মানুষকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান।

আরও বক্তব্য রাখেন সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক রায়, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব সেলিমুজ্জামান, উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন ও সদস্য সচিব মাহবুব রতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights