সকাল হতেই কালিয়াকৈরে সড়কে ঝরল তিন প্রাণ

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় অন্তত তিনজন নিহত হয়েছে।

সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে পাঁচজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন- মবজেল হোসেন, জাহিদুল ইসলাম, শওকত আলী।
এ ঘটনায় আহত বাকি দু’জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন। হাইওয়ে পুলিশ এরই মধ্যে লাশগুলো উদ্ধার করেছে।

নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, শিলাবৃষ্টি পাম্পের পাশে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights