সখীপুরে উপজেলা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে পৌর এলাকার কাহারতা স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুমের সভাপতিত্বে নির্বাচনি পরামর্শমূলক বক্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, কাউন্সিলর ফজলুর রহমান, কাউন্সিলর শফিকুল ইসলাম শফি, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী, সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights