সখীপুরে খেজুর রস সংগ্রহে গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শীত আসার আগেই টাঙ্গাইলের সখীপুরে খেজুর রস সংগ্রহ করতে আগাম প্রস্তুতি নিচ্ছে গাছিরা। উপজেলার বিভিন্ন গ্রামের গাছিদের মধ্যে কয়েক দিন ধরে এ ব্যস্ততা চোখে পড়ার মতো। বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার আশায় অন্যান্য জেলা ও উপজেলা থেকে গাছিরা এসে বাসা নিয়েছে উপজেলার বিভিন্ন গ্রামে। শীত শুরু হওয়ার সাথে সাথেই যেন খেজুর রস সংগ্রহ করে বেশি দামে বিক্রি করা যায় সে জন্যই তাদের এই আগাম প্রস্তুতি। শীত শুরু হলেই গাছে মাটির হাড়ি বাঁধবেন। বাদুর যাতে রস নষ্ট করতে না পারে সে জন্য গাছে নেট দিবেন বলে জানায় গাছিরা।

আজ মঙ্গলবার সরজমিনে উপজেলার, তক্তারচালা, হতেয়া, কচুয়া, বড়চওনা, নলুয়া, বেড়বাড়ি, বহেড়াতৈলসহ বেশ কিছু এলাকায় খেজুর গাছ পরিষ্কার করতে দেখা যায়।

সিরাজগঞ্জ থেকে আসা আবুবকর ইসলাম বলেন, শীতের শুরুতেই বাজারে খেজুরের কাঁচা রসের ব্যাপক চাহিদা থাকে এবং এই রসের মূল্য অনেক বেশি। তিন থেকে চার মাস পরিশ্রম করলে অনেক টাকা আয় করা যায়।
প্রতিমা বংকী গ্রামের সাইফুল ইসলাম সানি বলেন, গাছিরা প্রতি গাছ থেকে রস সংগ্রহ করে রান্না করা তিন কেজি রস আমাকে দিবে আর অবশিষ্ট রস তারা নিয়ে নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights