সখীপুরে দোকানে চুরি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে মোবাইলের দোকানে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে পৌর এলাকার শিকদার মার্কেটের নিচতলায় আরজু মিয়ার মোবাইলের দোকানে এ চুরির ঘটনা ঘটেছে।

সখীপুর বাজারের প্রাণ কেন্দ্রে এমন চুরির ঘটনায় অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কে আছে বলে জানায় মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় সখীপুর থানায় মামলা দিয়েছেন দোকানের মালিক আরজু মিয়া।

আরজু মিয়া জানায়, সকালে দোকান খোলতে গিয়ে দেখি সাটারের তালা কাটা। ভেতরে গিয়ে দেখি দোকানের সব টাচ মোবাইল গুলো চুরে নিয়ে গেছে। আশে পাশের সিসি ক্যামাড়ায় চুরের মুখ বুঝা যায় না। এ ঘটনায় সখীপুর থানায় মামলা দিয়েছি।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights