সখীপুরে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে তিন মাসের সাজাপ্রাপ্ত ফরিদ মিয়া (৪২) এবং আব্দুল কদের মিয়া (৪০) নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ফরিদ মিয়া উপজেলার হতেয়া কেরানী পাড়ার ইউনূস আলীর ছেলে এবং আব্দুল কাদের উপজেলার মুচারিয়া পাথার গ্রামের নরাইতুল্লাহ মোল্লার ছেলে। গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
সখীপুর থানার ওসি শেখ শাহিনর রহমান বলেন, পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
