সখের থিয়েটারের প্রযোজনায় সিডনিতে মঞ্চস্থ হলো ‌‘কিত্তনখোলা’

অস্ট্রেলিয়া প্রতিনিধি

অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউনেই ব্রায়ান ব্রাউন থিয়েটারে গত ২ মার্চ শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো সেলিম আলাদিনের রচিত ‘কিত্তনখোলা’ নাটকটি।

সিডনিবাসী আবারো মুগ্ধ হয়ে উপভোগ করলেন অসাধারণ আরো একটি মঞ্চ নাকট। এই নাটক প্রযোজনা করেন সিডনিতে গড়ে উঠা মঞ্চ নাট্যদল ‘সখের থিয়েটার’ এবং সার্বিক নির্দেশনায় ছিলেন শাহীন শাহনেয়াজ।

‘সখের থিয়েটার’ এর আগে সিডনিতে প্রথম মঞ্চ নাটক ‘কঞ্জুস’ উপহার দিয়েছিল, যা একাধিকবার মঞ্চস্থ হয়েছিল দর্শকদের অনুরোধে।
প্রবাসী জীবনে ব্যস্ততার মধ্য সময় বের করে গ্রামের এতগুলো চরিত্রকে এক এক করে গড়ে তুলে আনাটা একটা বিরাট চ্যালেঞ্জ, কেননা সিডনি শহরটি অনেক বড়, যেখানে বাঙালিরা বসবাস করেন দূর দূরান্তে।

বিভিন্ন প্রান্ত থেকে অভিনয় করতে আসা শিল্পীদের টানা কয়েক মাস রিহার্সেল করার পরেই সম্ভব বাংলাদেশের গ্রাম বাংলার সামাজিক কঠিন বাস্তবতার এমন একটি চিত্র মঞ্চে ফুটিয়ে তোলা। আর এই কাজটি বিস্ময়ের ব্যাপার হলেও সম্ভব করেছে ‘সখের থিয়েটার’।

স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে নাটকটি শুরু হয়। বিরতির পর দ্বিতীয় পর্ব শেষ হয় রাত সাড়ে ৯টায়। সিডনির বিভিন্ন পেশার লোকজনের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল ব্রায়ান ব্রাউন থিয়েটারটি।

ছায়ারঞ্জন চরিত্রে বরাবরের মতো ফুটিয়ে তুলেছেন শাহীন শাহনেওয়াজ , সোনাই চরিত্রে শাকিল চৌধুরী মন কেড়েছেন দর্শকদের, বনশ্রীবাবার ভূমিকায় আফসানা রুচি চমৎকার অভিনয় করেছেন। এছাড়া সুবল ঘোষের ভূমিকায় সুব্রত সরকার, ইদু কোনোকদাররের চরিত্রে শাওন অরিজিৎ , মালেকের ভূমিকায় মেহেদী হাসান, ডালিমন চরিত্রে মাসহুদা জামান ছবি, বছির বুল্বুল আহমেদ সাজু , মালকা চরিত্রে অফার অর্চি হোসেন , ননীবালা চরিত্রে শাজনীন মাহমুদ সারা , গোলাপ গেছি মোঃ আক্তার হোসেন , বৃদ্ধা শিরিন আক্তার মুন্নি , গাড়িওয়ালা মেহবুব রানা হিল্লোল , বায়োস্কোপওয়ালা সায়েম হোসেন , জুয়ার মালিক আশিকুর রহমান , ভিক্ষুক জিসান , যাত্রার প্রচারক ও ঔষুধ বিক্রেতা জাকি খন্দকার , গ্রামবাসী সৈয়দ আজিম চঞ্চল , সারাফ, সামিনা এবং শিশুশিল্পী ছুটনীর ভূমিকায় ছিলেন শামায়লা চৌধুরী।

সব কয়টি চরিত্র নিখুঁতভাবে ফুঁটে উঠেছে যার যার অভিনয় কৌশল ও দক্ষতা দিয়ে। নাটকটি শেষ করেই শাহীন শাহনেওয়াজ সখের থিয়েটারের প্রতিটি চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন এবং তুলে ধরেন নাটকটি মঞ্চস্থ করার পেছনে দীর্ঘ দিনের অধ্যবসায়ের কথাগুলো। ধন্যবাদ জানান দর্শকদের এবং যারা উৎসাহ যোগান দিয়েছেন নাটকটি বাস্তবায়ন করতে। তিনি আরো বলেন, টিকিটের স্বপ্লতার জন্য আগামীতে ‘কিত্তনখোলা’ আবারো মঞ্চস্থ হবে সিডনিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights