সচিবালয়ে কর্মচারীদের আজও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

সকালে শত শত কর্মচারী দফতর ছেড়ে নিচে নেমে এই মিছিলে যোগ দেন। মিছিলটি সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এর আগে গতকাল শনিবারও সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ায় ১৯৭৯ সালের বিশেষ বিধান অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা যুক্ত করার প্রতিবাদে গতকাল অবস্থান কর্মসূচি, মৌন মিছিল ও প্রতিবাদ সভা হয়।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights