সড়কে পড়ে ছিল নারীর লাশ, পাশে দুই বছরের শিশু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ সড়কে পড়ে ছিল অজ্ঞাত নারীর (৩০) লাশ। কোলে ছিল দুই বছরের আহত এক শিশু। শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের কাঁচা সড়ক থেকে গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পিবিআই। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, লাশের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে- অজ্ঞাত নারী শ্রমিক হয়ে থাকতে পারেন। হাতের ফিঙ্গার প্রিন্ট কিছুটা অপরিচ্ছন্ন মনে হচ্ছে। অন্যত্র খুন করে হয়তো এখানে লাশ ফেলে গেছে। শিশুটির বয়স আড়াই বছর বলে ধারণা করা হচ্ছে। ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শিশুটিকে স্থানীয় মেম্বারের সহায়তায় পুলিশ হেফাজতে ময়মনসিংহে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights