সড়কে প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্র।

বুধবার ভোরে সালুটিকর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা মোটরসাইকেলের চাকা ফেটে দুর্ঘটনার শিকার হয়ে রাকিবুল হাসান সিফাত নামের ওই ছাত্রের মৃত্যু হয়েছে।
সিফাত শাবিপ্রবির রসায়ন বিবাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বগুড়া সদর উপজেলার সেউজগাড়ি রেলগাড়ি কলোনি এলাকার ফজলুল হক আকন্দের ছেলে।

গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক আবদুল খালিক জানান, সালুটিকর এলাকা থেকে শাবিপ্রবি ছাত্র সিফাতের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি কে. এম নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে চলন্ত অবস্থায় শাবি শিক্ষার্থী সিফাতের মোটরসাইকেলের সামনের চাকা ফেটে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights