সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়া রাবার বাগান এলাকায় দুর্ঘটনায় দ্রুতগতিতে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. জুবায়ের (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জুবায়ের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. খোরশেদ সওদাগরের ছেলে। সে ফটিকছড়ি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে পৌরসভার রাঙামাটিয়া রাবার বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে চিকিৎসকরা চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় তার হাত-পা ভেঙে যাওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights