সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি ঝিল্লি পাড়া মোড়ে একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হচ্ছে- নীলফামারী জেলার সৈয়দপুর থানার মধুপুর গ্রামের মোঃ রতন চৌধুরী ছেলে হৃদয় চৌধুরী (১৭)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি ঝিল্লি পাড়া মোড়ে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নীলফামারী জেলার সৈয়দপুর থানার মধুপুর গ্রামের মোঃ রতন চৌধুরী ছেলে হৃদয় চৌধুরী ঘটনা স্থলে নিহত হন। তিনি আরও জানান এ ঘটানায় একজন উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
