সড়ক দুর্ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সড়ক দুর্ঘটনায় মো. মঈনুল ইসলাম নামে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার সকাল ১১টায় তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাটে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
নিহত মো. মঈনুল ইসলাম সিকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম ব্যাচের ছাত্র।

গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মঈনুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে তিনি মারা যান।

এদিকে, মঈনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিকৃবি’র উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights