সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি রাঙ্গা, মহাসচিব এনায়েত উল্ল্যাহ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্য্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী আলাউদ্দিন।

আজ মঙ্গলবার দ্বি-বার্ষিক সাধারণ ও কাউন্সিল (২০২৪-২৫, ২০২৫-২৬) সভায় সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

দেশের সব জেলা থেকে ৭৫০ কাউন্সিলরের মতামতের মাধ্যমে ১২১ সদস্য বিশিষ্ঠ এ কমিটি (২০২৪-২৫, ২০২৫-২৬) সেশনের জন্য গঠন করা হয়েছে।
এর আগে অধিবেশনের প্রথম পর্বে কাউন্সিলর নিয়ে সাংগঠনিক বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights