সততা ও মেধার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

শিক্ষার্থীদের সততা ও মেধার সমন্বয়ে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন সৎলোক কখনো অন্যায় করে না। তারা কখনো দেশের বিরুদ্ধে কাজ করেন না। তারা অন্যায়ের সঙ্গে আপস করেন না।

রবিবার দুপুরে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। পরে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক সুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ মাহফিল খান। শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ চত্বর মিলনমেলায় পরিণত হয়।

এ সময় নবীন শিক্ষার্থীরা কলেজের প্রথম দিন নিয়ে তাদের অনুভূতি ও উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থী নীলা বলেন, ‘আজ আমি প্রথম কলেজে এসেছি। চমৎকার একটি দিন কাটালাম, সবার সঙ্গে পরিচয় হলো। ভাব আদান-প্রদান করলাম। আজকের অনুভূতি ভাষায় বোঝানো যাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights