সত্যিই কি এবার রাজনীতিতে আসছেন সামান্থা?

অনলাইন ডেস্ক

সামান্থা রুথ প্রভু দক্ষিণের অন্যতম জনপ্রিয় নায়িকা। তবে ‘দ্য ফামিলি ম্যান’ ও ‘পুষ্পা’ ছবির আইটেম গান ‘উ আন্তাভা’-এর পর সর্বভারতীয় পরিচিতি পেয়েছেন অভিনেত্রী। কিন্তু ‘পুষ্পা’-র সময় থেকে ব্যক্তিগত জীবনে বেশ ওঠাপড়া যাচ্ছে তার। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। বেশ অনেক দিন হল মায়োসাইটিস বা পেশিপ্রদাহ রোগ নিয়ে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে আপাতত কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ঢুঁ দিলে তেমনটা বোঝা দায়। কখনও নিজের লুক বদলে সমুদ্রের পারে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা, কখনও পাহাড়ে ঘুরছেন। এবার তাকে নিয়ে নতুন জল্পনা, তিনি নাকি রাজনীতিতে যোগ দিতে চলেছেন!

২০০৩ সাল থেকে শুরু অভিনয় জীবনে একটা লম্বা সময় কাটিয়ে দিয়েছেন সামান্থা। এবার গুঞ্জন তার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে। সামান্থা বরাবরই তেলেঙ্গনার কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন। সে রাজ্যের হস্তশিল্পী, তাঁতশিল্পীদের হয়েও কথা বলতে শোনা গেছে তাকে। এবার শোনা যাচ্ছে, সামান্থা নাকি রাজনৈতিক দল ভারতীয় রাষ্ট্র সমিতির হয়ে ভোট প্রচার করবেন। যদিও এখনও বিষয়টি কোনও মন্তব্য করেননি সামান্থা।

কাজ থেকে দূরে থাকলেও ফিটনেস নিয়ে এখনও সচেতন নায়িকা। বিভিন্ন সময় শরীর চর্চার ছবি ও ভিডিও পোস্ট করেন। সম্প্রতি তার ভোলবদলকে কেন্দ্র করে উঠেছিল নানা প্রশ্ন। কেউ কেউ আবার প্রশ্ন করেছিলেন, শারীরিক অসুস্থতার জন্যই কি নিজের লুকে এই পরিবর্তন এনেছেন অভিনেত্রী? তাকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি বেশ কঠিন সময় পার করছেন।
একাধিক তামিল, তেলেগু ও হিন্দি ছবির অগ্রিম অর্থও নাকি ফেরত দিয়েছেন তিনি। এখন ছবিপিছু সাড়ে তিন থেকে চার কোটি রুপি নেন সামান্থা। খবর, বিরতির জন্য তিনটি ছবির কাজ ছেড়েছেন অভিনেত্রী।

সম্প্রতি তার ‘কুশি’ ছবি মুক্তি পেয়েছে। বক্স অফিসে সাফল্যও পেয়েছে এই ছবি। যদিও সেভাবে সময় দিতে পারেননি বলে এই ছবিতেও নিজের পারিশ্রমিকের এক কোটি রুপি ফিরিয়ে দিয়েছেন সামান্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights