সদ্য কারামুক্ত বিএনপি নেতা শরিফুলের বাসভবনে ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক

সদ্য কারামুক্ত বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শরিফুল আলমের বাসায় তার খোঁজ-খবর নিতে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

আজ রবিবার দুপুরে শরিফুল আলমের উত্তরার বাসায় যান ড. মঈন খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সদ্য কারামুক্ত নেতাদের বাসায় গিয়ে তাদের সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্যরা। আজকে সেই ধারাবাহিকতায় ড. আব্দুল মঈন খান শরিফুল আলমের বাসায় গিয়ে তার সার্বিক খোঁজ-খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights