সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক হতে পারে না: রিজভী

অনলাইন ডেস্ক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থী নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি নিহতদের পরিবারকে সান্তনা দেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তুরাগ এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে সমবেদনা জানাতে যায় বিএনপির প্রতিনিধি দল।

রিজভী বলেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর থেকে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত ও আহতদের খোঁজ সার্বক্ষণিক রাখছেন।

তিনি আরও বলেন, সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক আর কিছু হতে পারে না।

এ সময় শহীদ দুই ভাই-বোনের পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। সাক্ষাৎকালে নাজিয়া-নাফির বাবা আশরাফুল আলম রিজভীর কাছে তাদের কবরের ওপর দুই বছর পর যাতে অন্য কাউকে দাফন না করা হয়, সে অনুরোধ জানান।

রিজভী পরিবারকে সান্তনা দিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, ডা. তাসিন, ডা. মুসাদ্দিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights