সপ্তাহের শেষে শীতের তীব্রতা কয়েক গুণ বাড়তে পারে

অনলাইন ডেস্ক
আজ রবিবার এবং আগামীকাল সোমবার শীতের তীব্রতা না থাকলেও সপ্তাহের শেষে তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও ঢাকায় রবিবার এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে দুই ডিগ্রি সেলসিয়াস।

সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা পরে বেড়ে ১৭ ডিগ্রি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আবহাওয়াবিদ মুহাম্মদ আব্দুর রহমান খান এক ব্রিফিংয়ে জানিয়েছেন, সাত ও আটই জানুয়ারি রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আর ঢাকাসহ অন্যান্য অঞ্চলে আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আট, নয় এবং ১০ জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা কয়েক গুণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights