সবসময় একজন হিন্দুই হবেন ভারতের প্রধানমন্ত্রী: আসাম মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

‘একদিন হিজাব পরা নারীই ভারতের প্রধানমন্ত্রী হবেন’— এমন মন্তব্য করেছিলেন ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি। এবার তার ওই মন্তব্যের পালটা মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি বলেছেন, ‘ভারতের সংবিধান অনুযায়ী যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন, তবে দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত চরিত্র নিশ্চিত করতে পদটি সবসময় একজন হিন্দুর দখলে থাকবে।’

শর্মা আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী কোনো বিধিনিষেধ নেই। যে কেউ ভারতের প্রধানমন্ত্রী হতে পারে। তবে ভারত মূলত একটি হিন্দু দেশ, হিন্দু সভ্যতার ওপর ভিত্তি করে তৈরি। তাই দেশের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন।’

আগামী ১৫ জানুয়ারি মহারাষ্ট্রে পৌরসভার নির্বাচন। তার আগে রাজ্যটির সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনি প্রচারে গিয়ে ওয়েইসি বলেন, ‘বিজেপি যে হিজাবকে ঘৃণা করে, সেই হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেই অধিকার দেয়।’

সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights