‘সবাইকে করের আওতায় আনতে পারলে কর বৈষম্য দূর হবে’

অনলাইন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘কাস্টমসসহ কিছু ক্ষেত্র বিদ্যমান অযৌক্তিক কর বৈষম্য সৃষ্টি করছে। সবাইকে করের আওতায় আনতে পারলে এই বৈষম্য দূর হবে।’

বৃহস্পতিবার সকালে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘পোশাক খাতের জন্য বিশেষ কর হার থাকা উচিত নয়। বিষয়টি নিয়ে এই খাতের ব্যবসায়ীদের ঐকমত্য হওয়া দরকার।’

এ সময় অভিন্ন করের হার বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি।

আবদুর রহমান খান বলেন, ‘আইনি জটিলতায় যেসব ক্ষেত্রে অতিরিক্ত কর নেওয়া হচ্ছে তা সমন্বয়ে আগামী বাজেটে দিকনির্দেশনা থাকবে। বিভিন্ন খাতে কর রেয়াত দেওয়ার সংস্কৃতি থেকেও আমাদের বের হয়ে আসতে হবে।’

এ সময় কর্পোরেট কর হার ২.৫ শতাংশ কমানোর দাবি জানায় বাংলাদেশ চেয়ারম্যান অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। সেই সঙ্গে শ্রমিক কল্যাণসহ বিভিন্ন ফান্ডের ওপর কর আরোপ না করার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights