সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উৎযাপনের নির্দেশ মাউশির

অনলাইন ডেস্ক

নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি)।

সোমবার এই নির্দেশনা দিয়ে মাউশির পক্ষ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৩ মার্চ চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদফতরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights