সভায় বিএনপি নেতার অস্ত্র প্রদর্শন ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইর গ্রামে অস্ত্র হাতে সভা করার অভিযোগ উঠেছে কথিত বিএনপি নেতা মো. স্বাধীন ও তার লোকজনের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বাধীনের উত্থান হয়। এর পর থেকে তার কাছে সব সময় দেশীয় ধারালো অস্ত্র দেখা যায়। অস্ত্র উঁচিয়ে ধরে সভা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে তা ভাইরাল হয়। স্থানীয়রা জানান, স্বাধীন বিএনপির পরিচয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। দেশি অস্ত্রসহ তার ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি গাঢাকা দিয়েছেন। তাকে আর এলাকায় সেভাবে দেখা যাচ্ছে না। ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ছাদে বসার জন্য নির্মিত ছাতার নিচে বসে অস্ত্র উঁচিয়ে আছেন স্বাধীন। তার লোকজনকে বুঝিয়ে দিচ্ছেন কে কোন দল করে। কারা কিভাবে বিপদে ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights