সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

অনলাইন ডেস্ক

পেনাল্টি মিস, ম্যাচের শেষ মুহূর্তে ভিএআরে গোল বাতিলসহ নানা নাটকীয়তায় মোড় নেয় মিশর ও ইরানের ম্যাচ। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। এ ম্যাচের ড্র হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।

তিনি সমর্থকদের কাছে ক্ষমা চান এবং আশা করেন নকআউট পর্বে পৌঁছে তারা আবারও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারবে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হওয়ার পরও হতাশা লুকাতে পারেননি তিনি। কান্নাজড়ির কণ্ঠে রেজাইয়ান বলেন, আমি জানি না কেন, আমি এত দুর্ভাগা। আশা করি আমরা পরের ধাপে যেতে পারব, যাতে মানুষের মন ভালো হয়। ইরানের জনগণ, আমরা আপনাদের অনেক ভালোবাসি, আমাদের ক্ষমা করবেন।

বাঁচা-মরার ম্যাচে নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে মিসরের জালে বল জড়ান ইরানের ডিফেন্ডার শোজা খলিলজাদেহ। সতীর্থদের সঙ্গে তখন জয় উদযাপনে মেতে ওঠেন তিনি। কিন্তু ভিএআরের পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

এর আগে প্রথমার্ধে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন রেজাইয়ান। বেলজিয়াম ও মিশরের পেছনে থেকে ‘টিম মেলি’ (ইরান দল) গ্রুপ ‘জি’-তে তৃতীয় স্থান অর্জন করে। নকআউট নিশ্চিতে তৃতীয় দলগুলোর সার্বিক র‍্যাঙ্কিংয়ের তালিকা আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের।

এক্ষেত্রে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে যেকোনো একিট দল জয় পরাজয় এবং ঘানার ক্রোয়েশিয়াকে হারালে কিংবা কঙ্গো উজবেকিস্তানের বিপক্ষে হারলে রাউন্ড অব ৩২-এ পৌঁছে যাবে রেজাইয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights