সমালোচনার মুখে সরে দাঁড়াচ্ছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল প্রধান

অনলাইন ডেস্ক

২০২৬ সালের বিশ্বকাপের পর দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের(কেএফএ) সভাপতি চুং মং-গিউ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৯ মে) চুং-এর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।

২০১৩ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ১৩ বছর ধরে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির নেতৃত্ব দিয়ে আসছেন। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ১৯ জুলাই বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করছেন।

তার হঠাৎ এমন সিদ্ধান্তে বিশ্বকাপের আগে জাতীয় দলকে জনরোষ থেকে রক্ষা করার একটি প্রচেষ্টা হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে। এই পদক্ষেপটিকে চুং-এর নেতৃত্বকে ঘিরে চলমান কেলেঙ্কারির সরাসরি দায় এড়ানোর একটি উপায় হিসেবেও দেখা হচ্ছে।

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে থাকা চুং মং-গিউ ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ হওয়া সাবেক খেলোয়াড়দের ক্ষমা করার চেষ্টা করায় সমালোচিত হন। তার বিরুদ্ধে ২০২৩ সালে জার্মান বিশ্বকাপজয়ী ইয়ুর্গেন ক্লিন্সম্যানকে নিয়োগ দেওয়ার সময় জাতীয় দলের কোচ নির্বাচনের সাধারণ প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার অভিযোগও ওঠে।

মাত্র ১২ মাসের বিপর্যয়ের পর ক্লিন্সম্যানকে বরখাস্ত করা হয় এবং এরপর দুজন অন্তর্বর্তীকালীন কোচ আসেন, যা চুং-এর সমালোচনা আরও বাড়িয়ে দেয়। তিনি ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন।

চুং এক বিবৃতিতে বলেন, আমি বিশ্বাস করি, সভাপতি হিসেবে আমার শেষ দায়িত্ব হলো জাতীয় দলকে সমর্থন করা যাতে তারা টুর্নামেন্টে ভালো ফলাফল অর্জন করতে পারে। এই দায়িত্ব পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমার দায়িত্ব পালনকালীন সময়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে আমার মেয়াদে বিভিন্ন বিতর্ক ও সমালোচনা হয়েছে। আমি বিশ্বাস করি, এই সবকিছু আমার নিজের নৈতিকতার অভাবের ফল।

গত বছরের ফেব্রুয়ারিতে চুং ৮৫.৬ শতাংশ জনসমর্থন নিয়ে চতুর্থবারের মতো অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। তারা দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র ও সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে।

১১ জুন গুয়াদালাহারায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। চুং যিনি হুন্দাই মোটর কোম্পানির মালিক পরিবারের একজন সদস্য। তিনি দেশবাসীকে কোচ হং মিয়ং-বোর দলকে সমর্থন করার জন্য অনুরোধ করেছেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি ফাইনালে জাতীয় দলকে সাফল্য অর্জনে সহায়তা করাই সভাপতি হিসেবে আমার শেষ কর্তব্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। দুই বছর আগে দ্বিতীয়বারের মতো কোচ হিসেবে নিযুক্ত হওয়া হং-কে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে দুয়ো ও বিদ্রূপের শিকার হতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights