সম্রাট হুমায়ুনের সমাধির দেয়াল ধসে ৫ জন নিহত

অনলাইন ডেস্ক

দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত সম্রাট হুমায়ুনের সমাধির একটি কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। মোট ২০ থেকে ২৫ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। অন্তত ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫১ মিনিটে জরুরি ফোনকল পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশের সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন।

প্রায় পাঁচশো বছরের পুরনো এই সমাধি জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে দেশি-বিদেশি দর্শনার্থীদের আকর্ষণ করে থাকে। বর্তমান সেখানে উদ্ধার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights