সরকারি অনুমোদন ছাড়াই প্রায় ৭ লক্ষ্যধিক টাকার ১৩টি গাছ কর্তন ও অর্থ লোপাটের অভিযোগ

আব্দুস সালামঃ-দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সামাজিক বন বিভাগের অনুমোতি ছাড়াই প্রায় ৭ লক্ষ্যধিক টাকা মূল্যের বড় গাছ ইউকালেক্টর, মিঞ্জিরি, মেহগনী সহ ১৩টি গাছ চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের পিয়ন তোফাজ্জলের নামে (পত্রিকায় বিজ্ঞপ্তি ও টেন্ডার আহব্বান ছাড়াই) মৌখিক ডাকের মাধ্যমে মাত্র ৪৭হাজার টাকায় ক্রয় করে গাছগুলি কর্তন করে অন্যত্র বিক্রয় করা ও অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, দিনাজপুর সদরের ১নং চেহেলগাজী ইউনিয়নের অন্তর্গত ইসলামগাজী কবরস্থান সংলগ্ন চাঁদগঞ্জ ডিগ্রি কলেজ গত ০৪ ফেব্রুয়ারি ২০২৩ এ গাছগুলি কাটার ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে এই কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন জানান , নিয়ম মেনেই উক্ত গাছগুলি কর্তন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অপারগতা প্রকাশ করেন।

চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের বর্তমান কলেজ পরিচালনা কমিটির সভাপতি খতিবউদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যাইনি।

উক্ত কলেজের সাবেক পরিচালনা কমিটির সভাপতি মোঃ রায়হান শরিফ এ প্রতিনিধিকে জানান তিনি দীর্ঘ ৬বছর এই কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমার আমলে কোন দিন বন বিভাগকে কলেজের গাছগুলি কর্তন করার জন্যে আবেদন করিনি। বর্তমান কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেন মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমান কলেজ পরিচালনা কমিটির বয়স মাত্র ৭৫দিন। এই অবস্থায় গাছ কর্তনের অনুমোদনের প্রশ্নই আসে না।

গাছ কর্তনের বিষয়ে দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকতার্ মোঃ বশিরুল আল মামুন জানান, গাছ কর্তনের ব্যাপারে আমাদের দপ্তরে কোন প্রকার অভিযোগ আসেনি। যেহেতু বিষয়টি জানলাম তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights