সরকারি অফিসে সেবা গ্রহণে গেলে হয়রানি হতে হয়: আশিক চৌধুরী

অনলাইন ডেস্ক

দেশে ব্যবসা শুরু করা জটিল কাজ। নিবন্ধন কার্যক্রম কঠিন। সেবা গ্রহণে সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির শিকার হতে হয়। এসব সমস্যা উত্তরণে আগামী বছর থেকে চালু হবে ‘অ্যাপ’। এর মাধ্যমে নিবন্ধন করতে পারবে উদ্যোক্তা।

রবিবার সাতদিনের ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা, বিসিকসহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানান। এতে কৃষি জমি রক্ষা পাবে বলে উল্লেখ করেন তিনি।

বক্তারা বলেন, এসএমই খাতে সুদহার ১৫ শতাংশ। এত বেশি হবার কারণ মূল্যস্ফীতির হার বেশি। এনজিও থেকে ঋণ নিলে ২৫ শতাংশ সুদ দিতে হয়। এতে তাদের পরিচালন ব্যয় বাড়ে। এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। কিন্তু পরিচালনা করা জটিল।

আলোচকরা আরও বলেন, এসএমইখাতে ঋণ কমে আসছে। নির্বাচনের জন্য সব খাতেই স্থবিরতা তৈরি হয়েছে। ব্যাংক খাতে এখন অতিরিক্ত তারল্য দেড় লাখ কোটি টাকা। চাহিদা বাড়লে অর্থনীতির চাকা সচল হবে।

উল্লেখ্য, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। এতে অংশ নিয়েছে প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights