সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ সম্ভব হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকার পদক্ষেপ নেওয়ায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে।
বুধবার (৩১ মে) জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন হয়। প্রশ্নোত্তর টেবিলে এ প্রশ্নটি উপস্থাপিত হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও নিরীহ মানুষকে সহায়তা করার লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজন অনুযায়ী কোনো কোনো পণ্যের মূল্য (যেমন- ভোজ্যতেল ও চিনি) সমন্বয় করা হয়ে থাকে।
