সরকার আগের সিদ্ধান্তে অটল, নতুন করে সিদ্ধান্ত হয়নি

অনলাইন ডেস্ক

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সরকার আগের সিদ্ধান্তে অটল আছে। নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, তিতুমীর কলেজের আন্দোলনের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা নিয়ে সরকার সচেতন রয়েছে। তারা (তিতুমীর শিক্ষার্থী) যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। তাদের কোনো দাবি-দাওয়া থাকলে এ বিষয়ে জনমত গড়ে তুলুক, কথা বলুক, লেখালেখি করুক। যদি জনমত তৈরির মাধ্যমে দাবিটি প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে ভবিষ্যতে সরকার বিষয়টি বিবেচনা করবে। তাদের প্রতি আহ্বান তারা যেন সড়ক বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে।

গণঅভ্যুত্থানে আহতদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, তাদের বিষয়ে সরকার আন্তরিক। তারপরও কারো কারো মধ্যে হতাশা ও অস্থিরতা কাজ করছে। তাদের বিষয়ে সরকার সচেতন আছে। তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

মানবপাচার বন্ধে সরকারের অনেকগুলো সেল কাজ করছে জানিয়ে উপ-পেস সচিব বলেন, সরকারের নিবিড় পর্যবেক্ষণের পরেও এ ধরনের কাজ হয়ে যায়। আমরা এটাকে আরও স্টেপআপ করার চেষ্টা করছি। যাতে বাংলাদেশ থেকে কোনোভাবে মানবপাচার না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights