‘সরকার দেশে বয়স্ক ভাতা চালু করেছে’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বর্তমান সরকার সর্বপ্রথম দেশে বয়স্ক ভাতা চালু করেছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত উপাচার্য) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। তিনি বলেন, এ সরকার দেশে বয়স্ক ভাতা চালু করে, যার ফলে প্রবীণদের জীবনযাত্রার মান আরো সহনীয় হয়ে উঠেছে।

রবিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সভা, সেমিনার আয়োজনের মধ্যে দিয়ে সমাজে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বার্তার মাধ্যমে পদক্ষেপ নেওয়া যায়। পারিবারিকভাবে সঠিক শিক্ষাদানের মাধ্যমে বয়োবৃদ্ধদের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা যায় এবং সেই সাথে প্রবীণদের প্রতি আমাদের নৈতিক বাধ্যবাধকতা থাকা প্রয়োজন।’
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাঈফুদ্দীন।

সেমিনারের প্রথম সেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগীয় অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং “পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে প্রবীণ সুরক্ষা: বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয়” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights