সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে : মঈন খান

নরসিংদী প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে এ দেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়। মানুষ যেন তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে পারে। এ দেশে যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয়।

তিনি আরও বলেন, দরিদ্র মানুষ না খেয়ে আছে। সামান্য ইফতার সামগ্রী নিয়ে ইফতার করবে তার উপায় নেই। সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে। বাংলাদেশের মানুষ কি দিয়ে ইফতার করবে। এই হচ্ছে বাংলাদেশের বাজার পরিস্থিতি ও অর্থনৈতিক পরিস্থিতি।

শনিবার দুপুরে নরসিংদীর মাধবদীতে প্রয়াত বিএনপি নেতা সমির ভূঁইয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, এখানে মেঘা প্রকল্প হয়েছে। মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি হয়েছে। সরকারের আর্শীবাদ পুষ্ট নির্দিষ্ট একটি গোষ্ঠী লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। যার দায়-দেনা এই দেশের দরিদ্র মানুষের উপর পড়ছে। তাহলে এই সরকার কিভাবে জনগণের সরকার হলো।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, শহর বিএনপির সভপতি আমান উল্লাহ আমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights